সোমবার, নভেম্বর ৯, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৩ এপ্রিল ২০ ২০
৭:২৮ অপরাহ্ণ

কুলাউড়ায় পুলিশ সদস্যসহ করোনায় আক্রান্ত- ২

কুলাউড়া প্রতিনিধি:: কুলাউড়ায়  করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পুলিশ সদস্যসহ একজন নারী। কুলাউড়ায় এই প্রথম দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাদের মধ্যে করোনার কোনো উপসর্গ ছিল না। সামাজিক বিস্তারের কারণে তারা করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

 উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক বৃহস্পতিবার  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৯ এপ্রিল দুজনের রক্তের নমুনা সংগ্রহ করে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়। পরে বুধবার (২২ এপ্রিল) রাতে  সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় ফোনে জানান, কুলাউড়ায় দুজনের করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। এর মধ্যে একজন হলেন কুলাউড়া থানা পুলিশের কনস্টেবল। তার বাড়ি সিলেটের সুনামগঞ্জ জেলায়। আর মহিলার বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে এবং চিকিৎসা নিচ্ছেন। তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আছে এবং চিকিৎসা পরামর্শ দেওয়া হচ্ছে। 

এদিকে বুধবার মধ্যরাতে করোনায় আক্রান্ত মহিলার বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়।

এদিকে পুলিশ সদস্যকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভেতর আলাদা কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। তার সাথে থাকা বাকি পুলিশ সদস্যদেরও রক্তের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ