শনিবার, এপ্রিল ১৮, ২০ ২৬
জগন্নাথপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০ ২৬
৭:০ ৬ অপরাহ্ণ

জগন্নাথপুরে ট্রাক চা'পায় এক ফুটবলারের মৃ'.ত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাক চা'পায় দিখ'ন্ডিত হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃ'ত্যু হয়েছে মোটরসাইকেল আরোহী শাহরিয়ার মিয়া (১৭) নামের এক কৃতী ফুটবলারের। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার তেঘরিয়া নোয়াগাঁও গ্রামের কমলা মিয়া বাবুর্চির ছেলে।

তারা সপরিবারে দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামে বসবাস করে আসছেন। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, ১৭ এপ্রিল শুক্রবার রাত প্রায় ১০ টার দিকে জগন্নাথপুর পৌর সদরের পশ্চিম বাজার এলাকায় টেম্পু স্ট্যান্ড নামক স্থানে একটি ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘ'র্ষের ঘটনায় ট্রাক চা'পায় মোটরসাইকেল আরোহী শাহরিয়ার মিয়ার দেহ দি'খ'ন্ডিত হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃ'ত্যু হয়েছে।

খবর পেয়ে থানা পুলিশ ট্রাক ও ট্রাকের চালককে আ'টক করেছে। এদিকে-ওই রাত ২ টার দিকে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। এ ঘটনায় বিশিষ্ট শিক্ষানুরাগী রুবেল আহমদ ভূইয়া ও জগন্নাথপুর বাজারের সাবেক সহ-সেক্রেটারি জুনেদ আহমদ ভূইয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহতের ঘটনাটি আপোষে নিস্পত্তি হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ