১২:১৯ পূর্বাহ্ণ
বড়লেখায় যুবতীর বস্তাবন্দী লাশ উদ্ধার, থানায় মামলা দায়ের
মৌলভীবাজার জেলার বড়লেখায় এক যুবতীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ৩০ ডিসেম্বর সোমবার বিকেলে বড়লেখা ডিগ্রী কলেজের সামনে একটি দোকানের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয় ।
উদ্ধারকৃত যুবতীর নাম শামছুন্নাহার (২০)। সে বড়লেখা থানার খাড়ার গ্রামের ইয়াছীন আলীর মেয়ে। ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। খবর পেয়ে বড়লেখা থানার পুলিশ লাশ উদ্ধার করে ।
নির্মম এই হত্যাকান্ডের ঘটনায় গোটা বড়লেখায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে নিহত মেয়ের বাবা ইয়াছিন আলী বাদী হয়ে থানায় ৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৩৬/২০১৯। আসামীরা হলো, তাকরিম ভেরাইটিজ স্টোরের মালিক গ্রামতলা গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র রশিদ আহমদ এবং খাড়ার গ্রামের মো: মাহমদ আলীর পুত্র ফয়জুল ইসলাম ও আমিন উদ্দীন।
স্হানীয় সুত্রে জানা যায়, বড়লেখা ডিগ্রী কলেজের সামনে তাকরিম ভেরাইটিজ স্টোর নামের একটি দোকানের পেছনে বিকেলে একটি বস্তা পড়ে থাকতে দেখেন জনৈক রিক্সাওয়ালা ।
মুহুর্তেই তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি অবগত করেন। রক্তমাখা ওই বস্তার বাইরে মাছি ওড়তে দেখে লোকজনের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ এসে বস্তার মুখ খোলে মেয়েটির লাশ দেখতে পায়।
কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তার কোনো উত্তর পাওয়া না গেলেও তাকরিম ভেরাইটিজ স্টোরের মালিক ও তার অপর সহযোগিকে নিয়ে সন্দেহ করা হচ্ছে।
বড়লেখা থানার ওসি সাইদুর রহমান জানান, নির্মম এই হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশের কয়েকটি টিম মাঠে নেমেছে। অতি শীঘ্রই এ এর রহস্য উদঘাটন সম্ভব বলে তিনি জানান।