শনিবার, এপ্রিল ১৮, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১০ নভেম্বর ২০ ২০
৪:৪৬ অপরাহ্ণ

খুলনায় মাস্ক না পরায় আটক অর্ধশত ৮ জনকে জরিমানা

খুলনা জেলা প্রশাসন করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে। মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের আটক ও জরিমানা করা হচ্ছে। গতকাল সকাল ১০টা থেকে খুলনা মহানগরীর দু’টি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। প্রথম এক ঘণ্টাতেই অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়। এ ছাড়া আট ব্যক্তিকে সাড়ে ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলী বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ প্রতিহত করতে কঠোর অবস্থান নেয়া হয়েছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক অনুযায়ী মাস্ক না পরে ঘর থেকে বের হওয়া ব্যক্তিদের জেল দেয়া হবে। এর আগে প্রথম পর্যায়ে সংক্রমণ ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অনেক ব্যক্তিকে জরিমানা করা হয়েছিল, কিন্তু তাতে মানুষের মধ্যে সচেতনতা আসেনি।

এ কারণেই এমন কঠিন সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাস্ক না পরে বাইরে আসা ব্যক্তিদের প্রাথমিকভাবে আটক করা হচ্ছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া হবে। খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনলাইন জুম প্রযুক্তিতে গত রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের সভায় বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ