মঙ্গলবার, আগস্ট ৪, ২০ ২৬
ডেস্ক রিপোর্ট::
৩ আগস্ট ২০ ২৬
৫:৫৯ অপরাহ্ণ

সিলেটের অন্যতম জনপ্রিয় শিল্পীগোষ্ঠী নাশিদ সিরিজ'র 'ওয়ারাফানা লাকা যিকরাক-২' আসছে

সিলেটের অন্যতম জনপ্রিয় শিল্পীগোষ্ঠী নাশিদ সিরিজ-এর একঝাঁক শিল্পীদের কণ্ঠে “ওয়ারাফানা লাকা যিকরাক” শিরোনামের নাতটি কতবার যে শোনা হয়েছে তার হিসাব বলা অসম্ভব। কিন্তু এটা বলতে পারি, নাতটি যতবার যাদেরকে নিয়ে শুনেছি সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনেছি, সমস্বরে গেয়ে উঠেছি, প্রশংসায় পঞ্চমুখ হয়েছি।

গজলটি রিলিজ হওয়ার একবছর পার হয়েছে, এখনো গাড়িতে কোথাও যেতে যেতে গযল শোনার ইচ্ছে হলে এটিই শুনা হয় কয়েক বার। একটি অসাধারণ গযল তখনই হৃদয়ে স্থায়ী আসন গড়ে নেয়, যখন তার প্রতিটি শব্দ ভিতরে সুবাস ছড়ায়, সুর আত্মাকে স্পর্শ করে এবং অনুভূতি শ্রোতাকে আল্লাহ ও তাঁর প্রিয় রাসূল ﷺ-এর ভালোবাসার দিকে আহ্বান জানায়। এই গজলটি ঠিক তেমনই এক অনন্য সৃষ্টি।

নাতটির কথামালা গভীর আবেগ এবং পরিশীলিত সাহিত্যরসে সমৃদ্ধ। সুরের কোমলতা ও কণ্ঠের দরদ একে দিয়েছে ভিন্ন মাত্রা। শিল্পীরা যেনো শুধু গাইছেন না, নিজের অন্তরের অনুভূতিগুলো শ্রোতার হৃদয়ে পৌঁছে দিচ্ছেন। প্রতিটি লাইন মনকে প্রশান্ত করে, ইশকে রাসূল তৈরি হয়, আত্মাকে আলোড়িত করে এবং ভালোবাসার এক পবিত্র জগতে নিয়ে যায়।

এ ধরনের গযল ইসলামী শিল্প, সাহিত্য ও আধ্যাত্মিকতার এক অপূর্ব সমন্বয়, যা সত্যিই প্রশংসার দাবিদার। আল্লাহ তাআলা এই গযলের সঙ্গে সংশ্লিষ্ট সকলের খিদমত কবূল করুন, তাঁদের ইখলাস, নবীপ্রেম ও মেহনতের উত্তম প্রতিদান দান করুন, এবং এমন আরও হৃদয়স্পর্শী ইসলামী সৃষ্টিকর্ম আমাদের উপহার দেওয়ার তাওফীক দান করুন। আমীন। 

পুনশ্চ: শুনেছি ইতোমধ্যে ওয়ারাফানা লাকা যিকরাক-২ রেকর্ড এবং ভিডিও ধারণ শেষ হয়েছে। আমার বিশ্বাস, এটিও সবাইকে আনন্দে উদ্বেলিত এবং নতুন করে হৃদয়ে হৃদয়ে ইশকে রাসূল জাগ্রত করবে।

-এস এম মনোয়ার হোসেন

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ