মঙ্গলবার, আগস্ট ১১, ২০ ২৬
জগন্নাথপুর প্রতিনিধি
১০ আগস্ট ২০ ২৬
৭:৫৫ অপরাহ্ণ

জগন্নাথপুরে জগদীশপুর ইসলামীয়া মাদ্রাসার ফলাফলে সন্তোষ প্রকাশ

সুনামগঞ্জের জগন্নাথপুরে এবারের দাখিল পরীক্ষার ফলাফলে জগদীশপুর দাখিল মাদ্রাসার ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ১০ আগস্ট সোমবার প্রকাশিত দাখিল পরীক্ষায় জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা থেকে ১৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১২ জন কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।

এমন ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি খছরু মিয়া ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান তালুকদার। তারা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ মিনারসহ সকল শিক্ষক মন্ডলি, অভিভাবক ও কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

অভিভাবকদের মধ্যে অনেকে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদ্রাসায় বর্তমান ম্যানেজিং কমিটি দায়িত্ব নেয়ার পর থেকে মাদ্রাসার শিক্ষার মান বৃদ্ধি পেতে থাকে। মাদ্রাসার অবকাটামো উন্নয়ন, শিক্ষক সংকট দূরীকরণ ও শিক্ষার পরিবেশ তুলনামূলক ভালো হয়। ফলে এবারের দাখিল পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়েছে। আগামীতে আমরা শতভাগ ফলাফল প্রত্যাশা করছি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ