১:৫৯ অপরাহ্ণ
আটক ব্যক্তি
সুনামগঞ্জে ছেলের হাতে মা খু*ন
সুনামগঞ্জের সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে জোহাব আলী(৪৫) নামে এক ঘাতক তার মাকে হ*ত্যা করেছে। নি*হত ব্যক্তির নাম রোজিয়া খাতুন(৭০)।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর রাতে কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে নিজ বসত ঘরে এই ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার ভোর পারিবারিক কলহের জের ধরে জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে জোহাব আলী নামে এক যুবক তার মাকে নিজ বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
পরে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক জোহাব আলীকে আটকে রেখে সদর থানার পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক জোহাব আলীকে আটক করে থানায় নিয়ে আসে।
এছাড়াও নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ নিশ্চিত করে জানান, সন্তানের হাতে মা খুনের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে সকলের সহযোগীতায় আসামীকে ধরতে সক্ষম হয়েছি।
সেই সাথে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে পারিবারিক কলহের জেরে এই ঘটনাটি ঘটতে পারে বলে তিনি জানান।