রবিবার, এপ্রিল ১৯, ২০ ২৬
ছাতক প্রতিনিধি::
২২ মে ২০ ২৫
১:০ ৩ অপরাহ্ণ

ছাত্র-জনতার উপর হা'ম'লার আ'সা'মী আলফু মিয়ার ‘রহস্যময় প্রভাব’: গ্রেফ'তা'রের দাবি এলাকাবাসীর

ছাতকের ঝিগলি এলাকার আলোচিত নাম স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আমলে আওয়ামীলীগের দোসর শেখ আলফু মিয়া। এক সময় যুক্তরাজ্যে বসবাসকারী এই ব্যক্তি বর্তমানে ছাতক-সিলেট অঞ্চলে নানা বিতর্ক ও চাঞ্চল্যের কেন্দ্রে রয়েছে। এলাকাবাসীর প্রশ্ন-এই আলফু মিয়ার এত প্রভাবের উৎস কোথায়? তিনি কীভাবে সাধারণ এক প্রবাসী থেকে প্রায় শত কোটি টাকার ‘রাজনৈতিক নেতা’ হয়ে উঠলেন? তিনি ছাতকের ঝিগলি গ্রামের মৃত তেরাজ মিয়ার ছেলে।

গত জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাকারী এই আলফু মিয়ার বিরুদ্ধে মামলা হলেও গ্রেফতার করতে পারছে না প্রশাসন। অথচ তার বিরুদ্ধে ছাত্র-জনতার উপর হামলায় সিলেটের কোতোয়ালী থানায় একটি বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। যার নং ৫৪/১৬৭। তারিখঃ ২৮/০৩/২০২৫ইং। মামলাটি দায়ের করেন জুলাই আন্দোলনে আহত ছাত্র মাহমুদুল হাসান সাগর।

বিগত ১৬ বছর ধরে শেখ আলফু মিয়া নিজেকে যুক্তরাজ্য যুবলীগের বড় নেতা পরিচয়ে দিয়ে ছাতক, সিলেট ও ঝিগলি এলাকায় নিজের দাপট কায়েম করেন। স্থানীয়দের ভাষ্যমতে, শেখ আলফু মূলত এক বিতর্কিত নেতা সাবেক এমপি কথিত বোমা মানিকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এ জুটির মাধ্যমে দেশের শত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।

এলাকাবাসীর দাবি, দুর্নীতি দমন কমিশন (দুদক) যদি এ বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত করে, তাহলে তাদের অর্থপাচার ও প্রতারণার চিত্র স্পষ্টভাবে বেরিয়ে আসবে। শেখ আলফুর অতীত জীবনও কম রঙিন ছিলো না। যুক্তরাজ্যে অবস্থানকালে তিনি একটি রেস্টুরেন্টে কাজের সুবাদে নারী ক্রেতাকে যৌন নিপীড়নের অভিযোগে তাকে দীর্ঘদিন জেল খাটতে হয়েছে। সেই দণ্ড ভোগের পর তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং আওয়ামী লীগের নাম ভাঙিয়ে নানা রকম জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেন।

অভিযোগ রয়েছে, তিনি ছাত্রলীগের একাধিক গ্রুপকে আর্থিক সহায়তা দিয়ে নিজের অনুগত বাহিনী তৈরি করে, যারা তার কর্মকাণ্ডে সহযোগিতা করত। স্থানীয় সূত্রে আরো জানা যায়, স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাবার পর থেকে শেখ আলফু মিয়া কিছুদিন আত্মগোপনে চলে যান এবং পরে গোপনে দেশ ত্যাগ করেন। অবৈধ সম্পদ রক্ষার্থে তিনি আবারো দেশে ফিরেছেন।

এলাকার সাধারণ মানুষ শেখ আলফুর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছুদিন গা ঢাকা দিয়ে বিদেশে পালিয়ে গিয়ে আবারো প্রকাশ্যে দেশে ফিরে এসে নিজের অবস্থান জানান দিচ্ছেন। তাই যত দ্রুত সম্ভব আওয়ামী এই দোসরকে গ্রেফতার করতে হবে। তা না হলে এলাকায় যে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটে যেতে পারে। বর্তমানে এলাকার মানুষ দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলেন, শেখ আলফু মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত শুরু হোক-এটাই এখন ছাতক-সিলেটের সাধারণ মানুষের দাবি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ