১:১০ পূর্বাহ্ণ
আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমানকে অর্থদন্ড
নবীগঞ্জে আচরণবিধি লঙ্গণ করে যানবাহন সহকারে মিছিল-শোডাউন করায় ৭নং করগাঁও ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বজলুর রহমান (নৌকা প্রতিক) কে নির্বাচনী আচরণ বিধিমালার ১১ ও ১৩ নং বিধি লঙ্গন এর দায়ে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, আগামী ২৮ নভেম্বর তৃতীয় দাপে নবীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে ২১ নভেম্বর (রবিবার) সকাল ১০ টার দিকে নির্বাচনী আচরণবিধি লঙ্গন করে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমান (নৌকা প্রতিক) এর কর্মী-সমর্থকরা যানবাহন সহকারে মিছিল-শোডাউন করেন।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্তে নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে নির্বাচনী আচরণ বিধিমালার ১১ ও ১৩ নং বিধি লংঘন করায় চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমানকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর আহ্বান করেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। আচরণ বিধি লঙ্গন করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।