শনিবার, এপ্রিল ১৮, ২০ ২৬
ডেস্ক রিপোর্ট::
৬ ডিসেম্বর ২০ ১৮
১২:০ ৬ পূর্বাহ্ণ

সিলেট কোতয়ালী থানার মামলায় সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

সিলেট কতোয়ালী থানার একটি নাশকতার মামলায় কোম্পানীগঞ্জের সাবেক ছাত্রদল নেতা মোঃ হেলাল আহমদ গতকাল ০৫/১২/২০১৮ তারিখে পুলিশ কর্তৃক গ্রেফতার হয়েছেন।

আজ পুলিশ তাকে আদালতে প্রেরণ করিলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। ঘটনা সুত্রে জানা যায়, গত ০৭/১০/২০১৮ তারিখে দুপুর আনুমানিক ১২.২০ ঘটিকার সময় সিলেট জেলা বিএনপি-র সভাপতি আগমন উপলক্ষ্যে বি এন পি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে দলীয় ব্যানারে নগরীর কোর্ট পয়েন্ট বন্দর বাজার সিলেটে জড়ো হন।

কোম্পানীগঞ্জের সাবেক ছাত্রদল নেতা মো: হেলাল আহমদের নেতৃত্বে একটি সরকার বিরোধীয় মিছিল বাহির হইয়া কোর্ট পয়েন্ট সম্মুখে এসে পুলিশের বাধার সম্মুখীন হন।

এতে পরিস্থিতি অনেক উত্তেজনক হয়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এর ঘটনা ঘটে। এবং বেশ কিছু মানুষ হতাহত এর শিকার হন।

কতোয়ালী থানা এর ওসি এর সাথে যোগাযোগ করিলে তিনি জানান, ৭ই অক্টোবর এর মামলায় বি এন পি এর একজন সন্ত্রাসী পুলিশ কর্তৃক ধৃত হয়েছেন। তিনি অচিরেই ঘটনা সংশ্লিস্ট সবাইকে গ্রেফতার করার আশাবাদ ব্যক্ত করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ