৭:১৩ অপরাহ্ণ
সিলেট লায়ন্স ফাউন্ডেশন’র ২০২৬-২০২৯, সালের কার্যনির্বাহী কমিটি গঠন
সিলেট লায়ন্স ফাউন্ডেশন (এসএলএফ) এর ২০২৬-২০২৯ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট লায়ন্স ফাউন্ডেশন’র ১৭তম বার্ষিক সাধারণ সভায় কার্যকরি কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার লায়ন ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, লায়ন গৌতম লাল দত্ত, লায়ন এডভোকেট গঙ্গেশ চন্দ্র দাশ এমজেএফ।
সিলেট লায়ন্স ফাউন্ডেশন (এসএলএফ) এর চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তাহের. ভাইস-চেয়ারম্যান লায়ন শামসুল আলম খান, লায়ন চন্দন সাহা, লায়ন ডা. সৈয়দ মো. খসরু, সেক্রেটারি লায়ন মোহাম্মদ মুহিতুর রহমান এমজেএফ, জয়েন্ট সেক্রেটারি লায়ন মাসুম আহমেদ, ট্রেজারার লায়ন কাজী মো. আব্দুল মুকিত, জয়েন্ট ট্রেজারার লায়ন আব্দুল্লাহ আল মামুন শমন।
সদস্য লায়ন ডা. খ. মাজহারুল আনোয়ার শাহজাহান এমজেএফ (ডিজি), লায়ন রফিকুল বারী মুক্তা এমজেএফ (এফবিডিজি), লায়ন ফরিদা ইয়াসমিন জেসমিন (এসভিডিজি), লায়ন আসমা আক্তার কামরান, লায়ন হারুন আল রশিদ দিপু এমজেএফ, লায়ন জুবায়ের আহমেদ চৌধুরী এমজেএফ, লায়ন খায়রুন নেছা শেলী, লায়ন নাজনীন হোসেন, লায়ন মনসুর আলম চৌধুরী, লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন সাজ্জাদুর রহমান সুজ্জাদ, লায়ন ইমরান আহমেদ এমজেএফ, লায়ন গৌতম বণিক, লায়ন মোহাম্মদ আমিন উদ্দিন, লায়ন রোজিনা আক্তার শিপা, লায়ন হুমায়ুন কবির, লায়ন হিমেল কর্মকার। -বিজ্ঞপ্তি