১১:৫১ অপরাহ্ণ
একাধিক মাম'লার আ'সামি আ'লীগ নেতা দুলাল গ্রে'প্তার
গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি ও শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি দুলাল আহমদ (৫৩) কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
সোমবার সাড়ে ৬টার দিকে গোলাপগঞ্জ শরীফগঞ্জ ইউনিয়নের দুধের বাজার এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুলাল আহমদ গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের কালীকৃষ্ণপুর গ্রামের মৃত ইস্কন্দর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত নিহত ও আহত মামলার (মামলা নং-১৪ ও ৬) এজাহারনামীয় আসামি। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এসব মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবেদ আলীর নির্দেশে এসআই আবু সাঈদ পিপিএম এর নেতৃত্বে একদল অভিযানিক দল অভিযান পরিচালনা করে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের দুধের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী বলেন, “বৈষম্যবিরোধী নিহত ও আহত মামলার এজাহারনামীয় আসামি দুলাল আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।”