১২:২৬ পূর্বাহ্ণ
কমলগঞ্জে অর্ধশতাধিক কর্মহীন দরিদ্রদের মাঝে অন্নদান
আসহাবুর ইসলাম শাওন, কমলগঞ্জ:: করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী সাধারণ ছুটিতে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য সাধারণ মানুষ। করোনাভাইরাসের প্রভাবে কমলগঞ্জে কর্মহীন, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতি মন্ট্রিয়ল, কানাডা। বৃহস্পতিবার(১৪ মে) বিকাল ৪টায় কমলগঞ্জ প্রেসক্লাব এর একাংশ ও কমলগঞ্জ মফস্বল সাংবাদিক ফোরাম কার্যালয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
কমলগঞ্জ প্রেসক্লাবের একাংশের সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়ের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ এস এম আজাদুর রহমান আজাদ, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, কমলগঞ্জ পৌর মেয়র মো: জুয়েল আহমেদ প্রমুখ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২কেজি আলু, ২কেজি পিয়াঁজ, ১কেজি চিনি, ২কেজি ডাল, ১প্যাকেট সেমাই, ১ কেজি লবণ, ১টি লাইফবয় সাবান, ১টি কাপড় ধুয়ার সাবান ও ১লিটার ভোজ্য তেল । এসময় সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয় এর ব্যক্তিগত পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্র ১০ জনের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন।