রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৭ সেপ্টেম্বর ২০ ২৬
৬:৫৯ অপরাহ্ণ

প্রজন্মকে মেধাবীর পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে--ড. মো. দিদার চৌধুরী
জালালাবাদ কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মেধার রাজ্যে বিচরণ করতে হবে। জ্ঞান-বিজ্ঞানের প্রসারের এই যুগে প্রযুক্তিকে মানবতার কল্যাণে ব্যবহারের মানসিকতা তৈরি করতে হবে। শুধু মেধাবী হলেই হবে না, ভালো মানুষ হওয়াকে সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে।

তিনি বলেন, আজকের তরুণ শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দেবে। তাই তাদের সেভাবেই গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবোজ্জ্বল অর্জন সম্পর্কে জানাতে হবে। তাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে দেশ ও জাতি উপকৃত হবে।

তিনি রোববার (২৭ সেপ্টেম্বর) সিলেট জালালাবাদ কলেজ আয়োজিত একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জালালাবাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ হায়াতুল ইসলাম আকঞ্জীর সভাপতিত্বে নগরীর সোবহানীঘাটস্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের উপপরিচালক ড. মোহাম্মদ আব্দুল কাদির।

প্রভাষক ছাদিক আহমদ রুবেল ও জামিল আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর আয়েশা বেগম এবং পৌরনীতি ও সুশাসনের প্রভাষক মো. নজরুল ইসলাম।

উপস্থিত ছিলেন- বাংলার প্রভাষক সালমা আক্তার, অর্থনীতির প্রভাষক ফাহিমা সুলতানা চৌধুরী, উদ্ভিদবিদ্যার প্রভাষক তাহসিন সিদ্দিকা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রভাষক সাজিদুর রহমান মুরাদ, গণিতের প্রভাষক সাদিক আহমদ রুবেল, ইংরেজির প্রভাষক মোহাম্মদ বেলাল আহমদ, ইংরেজির প্রভাষক জামিল আহমদ, প্রাণিবিদ্যার প্রভাষক মো. মোশাহিদ আলী, সমাজকর্মের প্রভাষক ইসরাত জামান নৌমিন, পদার্থবিজ্ঞানের প্রভাষক শর্মিষ্ঠা দাস, রসায়ন বিজ্ঞানের প্রভাষক মুহাইমিন বেলাল ইফাত এবং তথ্য ও প্রযুক্তির প্রভাষক মো. তাইওবুর রহমান প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ