রবিবার, নভেম্বর ১৫, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০ ২৬
৫:৪২ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কোম্পানীগঞ্জ উপজেলার ২১টি কিন্ডারগার্টেনের ৪৫৪ জন শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করেন।

ঐদিন সকাল হতেই কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্ষুদে শিক্ষার্থীরা অভিভাবকসহ পরীক্ষায় কেন্দ্রে উপস্থিত হতে থাকে।

প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এসময় হল পরিদর্শন ও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল লতিফ প্রমুখ।

এতে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন কোম্পানীগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন সাচ্ছা মিয়া, ও হল সুপার ছিলেন আজাদুর রহমান আজাদ এবং সহ হল সুপার আবদুল হাশিম, নাসরিন আক্তার, জগদীশ পুরকায়স্থ।

কোম্পানীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল লতিফ বলেন, আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কোম্পানীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আজকের এই মেধাবৃত্তি পরীক্ষা নিতে যাচ্ছি। অত্যন্ত সুষ্ঠুভাবে ও নিরাপত্তার সহিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ