৫:২৩ অপরাহ্ণ
জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজে নবীনবরণ
সুনামগঞ্জের জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের ২০২৫-২০২৬ অর্থবছরে নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মহিলা কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক হুমায়ুন কবিরের পরিচালনায় অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল আলম।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূইয়া, জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রভাষক আবদুর রউফ, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, প্রভাষক সালেহ আহমদ, শামীমা আক্তার।
বক্তব্য রাখেন, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সাধারণ সম্পাদক আলী হোসেন, শিক্ষার্থী ফারিহা আনজুম নাবিলা, ফারিহা বেগম প্রমূখ।
সভায় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষাথর্ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।