মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
হবিগঞ্জ প্রতিনিধি::
২২ ডিসেম্বর ২০ ২২
৬:১০ অপরাহ্ণ

মিলাদ গাজী এমপি'র প্রচেষ্টায় আগামী জুনে সিলেটে আসছে নন-স্টপ নতুন ট্রেন

আজ ২২ই ডিসেম্বর বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লক ২য় লেভেলে অনুষ্টিত বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪ তম বৈঠকে হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি পূনরায় ঢাকা- সিলেট ও সিলেট ঢাকার জন্য দ্রুতগামী নন-স্টপ নতুন দ্রতগামী ট্রেন চালু করার জোর প্রস্তাব করলে মাননীয় রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন ও স্থায়ী কমিটির চেয়ারাম্যান এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি প্রস্তাবটি আমলে নেন ও জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে আগামী ২০২৩ সালে জুন মাসের মধ্যে সিলেটের জন্য ননস্টপ ট্রেন কোচ চালু করবেন বলে আশ্বস্ত করেন।

উক্ত বৈটকে ঢাকা- সিলেট সিলেট ঢাকার ডুয়েল গেজের কাজ দ্রুত শুরু করা ও শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন উন্নয়ন ও টিকেট বাড়ানোর জন্য ও গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি মহোদয় জোর সুপারিশ করেন। এসময় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ শফিকুল ইসলাম শিমুল এমপি,মোঃ শফিকুল আজম খান এমপি,মোঃ সাইফুজ্জামান এমপি,এইচ এম ইব্রাহিম এমপি, নাছিমুল আলম চৌধুরী,বেগম নাদিরা ইয়াসমিন জলি এমপি ও রেলওয়ে মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ