শুক্রবার, জুলাই ১৭, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
১৬ জুলাই ২০ ২৬
৭:৪৫ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে পালিত হলো জুলাই শহীদ দিবস

সিলেটের কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস ২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মনাফ, উপজেলা কৃষি কমকর্তা রাজিবুল হাসান, পল্লী বিদ্যুতের ডিজিএম ইঞ্জিনিয়ার আশিকুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, অফিস সম্পাদক ফখর উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিটন মাহমুদ, রুহুল আমীন রুহানসহ পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। আলোচনা সভায় বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ