৭:২৭ অপরাহ্ণ
মন্ত্রী আরিফুল হক চৌধুরীর শো'ক
হাজারো মানুষের উপস্থিতিতে রুম্মান গুলজারের জা'নাজা ও দা'ফন সম্পন্ন
সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জুরেজ আব্দুল্লাহ গুলজারের বড় ভাই রুম্মান গুলজারের জানা'জার নামাজ ও দা'ফন সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার বাদ জুমা বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষের উপস্থিতিতে হযরত মানিক পীর (র.) মাজার সংলগ্ন টিলায় তাকে দা'ফন করা হয়। মরহুমের জানাজার নামাজে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষের ঢল নামে।
জানাজায় উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী,সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সভাপতি বদরুজ্জামন সেলিম।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সর্বস্তরের জনগণ জানাজায় অংশ নেন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর মানিক পীর (র.) মাজারের টিলায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, রুম্মান গুলজারের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জানাজায় আসা অতিথিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সর্বস্তরের জনগণ জানাজায় অংশ নেন।
জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর মানিক পীর (র.) মাজারের টিলায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। জানাযার নামাজের ইমামতি করেন মরহুমের ছোট ভাই হাফিজ রাগিব গুলজা।
মন্ত্রী আরিফুল হক চৌধুরীর শোকঃ সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও মিডিয়া ব্যক্তিত্ব জুরেজ আব্দুল্লাহ গুলজারের বড় ভাই রুম্মান গুলজারের অকাল ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম-কর্মস্থান,প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ এক শোক বার্তায় আরিফুল হক চৌধুরী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, "রুম্মান গুলজারের আকস্মিক চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। তিনি একজন সদালাপী ও অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। আমি পরম করুণাময় আল্লাহর দরবারে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।" তিনি মরহুমের ছোট ভাই জুরেজ আব্দুল্লাহ গুলজারসহ পরিবারের সকল সদস্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের এই কঠিন শোক সহ্য করার শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। বিজ্ঞপ্তি