শুক্রবার, জুলাই ১৭, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৬ জুলাই ২০ ২৬
৭:৪০ অপরাহ্ণ

রথযাত্রা সর্বজনীন সম্প্রীতি, সমতা ও মহামিলনের উৎসব: সুদীপ রঞ্জন সেন

হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও সিলেট জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন বলেছেন, রথযাত্রা শুধু সনাতন ধর্মাবলম্বীদের কোনো আনুষ্ঠানিক আচার নয়, এটি হচ্ছে সর্বজনীন সম্প্রীতি, সমতা ও মহামিলনের উৎসব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য গড়ে তোলাই এই উৎসবের মূল বার্তা।

বুধবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ শ্রী শ্রী জগন্নাথ জিউড় আখড়ায় হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত রথযাত্রা উৎসব উপলক্ষে এক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে রথযাত্রার তাৎপর্য তুলে ধরে আরও বলেন, মহাপ্রভু জগন্নাথদেব রথে চড়ে তাঁর মাসির বাড়ি যাওয়ার মধ্য দিয়ে এটাই প্রমাণ করেন যে, তিনি কোনো নির্দিষ্ট চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ নন; বরং তিনি সকলের জন্য সমান।

তিনি রাজপথ দিয়ে ধুলোবালির স্পর্শে এসে ধনী-দরিদ্র, উচ্চবর্ণ-নিম্নবর্ণের ভেদাভেদ ভুলে সবাইকে বুকে টেনে নেন। আজকের এই অশান্ত পৃথিবীতে রথযাত্রার এই পরম সহিষ্ণুতা ও সাম্যের বার্তা ছড়িয়ে দেওয়া ভীষণ জরুরি। সব ধরনের বৈষম্য দূর করে একটি শান্তিপূর্ণ ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে রথযাত্রার দর্শন আমাদের বড় অনুপ্রেরণা যোগায়। আমরা আশা করি, সিলেটের এই ঐতিহ্যবাহী রথযাত্রা বরাবরের মতোই অত্যন্ত আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে এবং সব সম্প্রদায়ের মানুষের মধ্যে মেলবন্ধন আরও সুদৃঢ় করবে।

সিলেট জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস-এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিবব্রত ভৌমিক, মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সমীর কান্তি পুরকায়স্থ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন কান্তি নাগ, সদস্য সচিব রাজিব কুমার দে ও অনুপ কুমার দে, এবং যুগ্ম আহ্বায়ক বাবলু সিংহ, প্রানেশ দেব, বাপ্পু দত্ত, খোকন রঞ্জন দে, হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কোতোয়ালি থানা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সঞ্জয় সিংহ, সদস্য সচিব বি পি দেব শুভ এবং সিলেট জেলা ও মহানগর শাখার নেতা মনোজ কুমার দেব, বিমল দেবনাথ, সুজিত কুমার দেব, কানাইঘাট উপজেলা শাখার আহ্বায়ক শ্যামল দাস, মিন্টু সিংহ, বকুল পুরকায়স্থ, হিরন্ময় দেব, প্লাবন ভট্টাচার্য, জয়দীপ চৌধুরী মাধব, সজল কান্তি কর, বাপ্পি বড়ুয়া, তিলক প্রবাল দত্ত, দেবরাজ মজুমদার মান্না, অসীম কুমার দে, পূলক চক্রবর্তী, আশীষ দেবনাথ, শুভরাজ দেব এবং বিরাজ দাস প্রমুখ। আলোচনা সভায় বক্তারা আসন্ন রথযাত্রা উৎসব সুন্দর, বর্ণাঢ্য ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরিকল্পনা তুলে ধরেন এবং উৎসবের সার্বিক সাফল্যে স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ