মঙ্গলবার, ফেব্রুয়ারী ১০ , ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি::
৮ জানুয়ারী ২০ ২৬
১১:১৮ অপরাহ্ণ

সংসদে জকিগঞ্জ-কানাইঘাটের কথা বলতেই মাঠে নেমেছি
জকিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনায় মুফতি আবুল হাসান

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আবুল হাসান বলেছেন, দীর্ঘদিন ধরে অবহেলিত জকিগঞ্জ ও কানাইঘাটের মানুষের বাস্তব সমস্যাগুলো জাতীয় সংসদে তুলে ধরাই তার রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য।

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুরে জকিগঞ্জে খেলাফত মজলিসের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

মুফতি আবুল হাসান বলেন, প্রায় দীর্ঘদিন ধরে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি এ জনপদের মানুষের সুখ-দুঃখ, আশা-নিরাশার সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েছেন। এলাকার পিছিয়ে পড়া উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধার অভাব ও দীর্ঘদিনের বঞ্চনা তাকে বারবার ভাবিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, ৩ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। এর পর থেকেই জকিগঞ্জ ও কানাইঘাটে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ও আগ্রহ তিনি অনুভব করছেন। সভায় মুফতি আবুল হাসান বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ।

এলাকার বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ কামনা করেন এবং নির্বাচিত হলে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ