১১:১৫ অপরাহ্ণ
সিলেটে ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বি'ক্ষো'ভ মিছিল
সারাদেশে পরিকল্পিত স'ন্ত্রাস ও নৈ'রাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতি'বাদে সিলেট মহানগরের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে নগরীর মজুমদারি এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর ছাত্রদলের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক ওমর মাহবুবের পরিচালনায় এবং সিলেট মহানগর বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক ও ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান আহমদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে শামীম মজুমদার বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতা রক্ষায় বিএনপি নেতাকর্মীদের সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সালাউদ্দিন সাকের, সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমান, মহানগর ছাত্রদলের নেতা মেহরাজ চৌধুরী, জাহিদ হাসান পাবেল, কয়েস বক্স, ফারুক আহমদ, রাসেল আহমদ, রিয়াজ আহমদ, মাসুদ আহমদ রুবেল, হামিদ আহমদ, কাউছার আহমদ সানি, শাইন খান, এমদাদুল হক মান্না, এম. ডি. লিটন, আনিসুর রহমান, রিয়াজ আহমদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।