৮:৩৫ অপরাহ্ণ
কমলগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারীর করোনা সনাক্ত
আসহাবুর ইসলাম ইসলাম শাওন,কমলগঞ্জ:: কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন অফিস সহকারীর করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের আক্রান্ত অফিস সহকারীকে তার বাড়িতে পাটিয়ে আইসোলেশনে রাখা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসক কর্মচারীদের নমুনা ঢাকায় পাঠানোর পর মঙ্গলবার আসা ফলাফলে ওই অফিস সহকারীর করোনা ভাইরাস সনাক্ত হয়। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাসাধিককাল থেকে এ কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী ও অফিস কর্মচারীরা ঝুঁকি নিয়ে দিন রাত কাজ করছেন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে মঙ্গলবার প্রাপ্ত ফলাফলে একজন অফিস সহকারি করোনা পজেটিভ পাওয়া যায়। ফলাফল পাওয়ার পর তাকে তার বাড়ি মাধবপুরে পাঠিয়ে একটি কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। আর পরিবার সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভুঁইয়া বলেন, এখন হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।