রবিবার, আগস্ট ১৬, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ (মৌলভীবাজার)
১৫ আগস্ট ২০ ২৬
৭:৪৫ অপরাহ্ণ

কমলগঞ্জে লোকনাথ সেবা সংঘের নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা

মৌলভীবাজারের কমলগঞ্জে ধর্মীয় ও সামাজিক সংগঠন লোকনাথ সেবা সংঘ, কমলগঞ্জ-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকাল ৩ টায় কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ী নাট মান্ডপে আয়োজিত এ অনুষ্ঠানে লোকনাথ সেবা সংঘ, কমলগঞ্জের সভাপতি অরুন কুমার পাল-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্যামল চন্দ্র দাশ।

গেস্ট অব অনার ছিলেন লোকনাথ সেবা সংঘ, মৌলভীবাজারের সভাপতি প্রাণেশ নাগ ও প্রধান বক্তা ছিলেন সংগঠনটির মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক চন্দন রায়। লোকনাথ সেবা সংঘের সাধারণ সম্পাদক অলক দেব ও সাংস্কৃতিক সম্পাদক সঞ্চয় দেবের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রণীত রঞ্জন দেবনাথ,কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ী পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দত্ত রেন্টু ,কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম প্রমূখ।

বক্তারা বলেন, ধর্মীয় সংগঠনগুলো কেবল আধ্যাত্মিক চর্চার ক্ষেত্র নয়, বরং সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সেবামূলক কর্মকাণ্ডেরও গুরুত্বপূর্ণ মাধ্যম। লোকনাথ সেবা সংঘ আগামী দিনে সমাজকল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। বক্তারা আরো বলেন, লোকনাথ সেবা সংঘের মূল শক্তি হলো ভক্তদের ঐক্য ও মানবসেবার চেতনা।

নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। পরে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের ক্ষুদে শিল্পীদের উপস্থিতিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ