শনিবার, আগস্ট ১৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৪ আগস্ট ২০ ২৬
১১:৩৭ অপরাহ্ণ

‎একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে,  সেটি পরিবার এবং সমাজের জন্য সবচেয়ে বড় সম্পদ... সচিব কানিজ মওলা
‎​সিলেটে 'বিভাগীয় পাঠক সমাবেশ' অনুষ্ঠিত

‎ ‎ ‎সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বলেছেন, একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, তবে সেটি পরিবারের জন্য এবং সমাজের জন্য সবচেয়ে বড় সম্পদ।

আর বাবা-মাকে কীভাবে সম্মান করতে হয়, তাঁদের কীভাবে সঠিক মূল্যায়ন করতে হয়- তা বই না পড়লে শেখা সম্ভব নয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সুস্পষ্টভাবে বলেছেন, আমরা একটি মানবিক সমাজ চাই।

সেই কাঙ্ক্ষিত মানবিক সমাজ গড়তে হলে আমাদের বই পড়ে আত্মিকভাবে মানবিক হতে হবে। ‎​তিনি সাহিত্যের বৈচিত্র্য ও মাহাত্ম্য তুলে ধরে আরও বলেন,​ একেকটি বই আমাদের অনুভূতি ও চিন্তাচেতনাকে নতুন রূপ দেয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়লে অন্তরে এক ধরনের অনুভূতির জাগরণ ঘটে, আবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বই পড়লে তৈরি হয় অন্য এক আবেগ ও উদ্দীপনা।

একটা সময় ছিল যখন আমরা লাইব্রেরি থেকে একটি বই এনে সবাই মিলে ভাগাভাগি করে পড়তাম। এখন যুগের পরিবর্তন হয়েছে, সরকার নিজেই আপনার দোরগোড়ায় বই পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে ভ্রাম্যমাণ লাইব্রেরিগুলো নিরলস কাজ করে যাচ্ছে।

তাই সরকারের এই ইতিবাচক উদ্যোগকে কাজে লাগিয়ে আসুন আমরা সবাই বই পড়ায় আত্মনিয়োগ করি এবং একটি আলোকিত, মানবিক সমাজ গড়ে তুলি। ‎ ‎ ‎শুক্রবার (১৪ আগস্ট) ​সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো 'সিলেট বিভাগীয় পাঠক সমাবেশ ২০২৬'।

তরুণ প্রজন্মকে বইমুখী করা এবং জ্ঞানচর্চার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎​ ‎​​সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‎সিলেটের ​বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), মোঃ মশিউর রহমান, ​সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আনোয়ারুল হক, ​যুগ্মসচিব (প্রশাসন), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রকল্প পরিচালক, দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প - মুঃ বিল্লাল হোসেন খান, ‎গণগ্রন্থাগার অধিদপ্তর, ঢাকা - ​পরিচালক (যুগ্মসচিব, প্রশাসন ও হিসাব), মোছাঃ মরিয়ম বেগম। ‎ ‎​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান মোঃ সাইফুল ইসলাম লিমন। ‎​বিভাগীয় এই পাঠক সমাবেশে সিলেটের বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক পাঠক, শিক্ষক, শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ‎ ‎সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ‎ ‎ ‎

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ