রবিবার, আগস্ট ১৬, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
১৫ আগস্ট ২০ ২৬
৪:০ ৫ অপরাহ্ণ

সাদাপাথর ঘুরতে এসে পর্যটকের মৃ'ত্যু

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনে ঘুরতে এসে মাইনুল ইসলাম রিফাত(২১) নামে এক পর্যটকের মৃ'ত্যু হয়েছে। সে বি-বাড়িয়ার হাতিম মিয়ার ছেলে।


শনিবার (১৫ আগস্ট) বেলা ১২টায় এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নাতিকুল ইসলাম পর্যটকের মৃ'ত্যুর খবর নিশ্চিত করেন।

নি'হতের সাথে থাকা বন্ধু সাব্বির রহমান জানান ৪ বন্ধ মিলে বি-বাড়িয়া থেকে সাদাপাথর ঘুরতে আসেন। সকাল ১১টায় সাদাপাথর পর্যটন কেন্দ্রে গিয়ে গোসল করতে নামেন সকলে।

এর কিছুক্ষণ পর রিফাতের মরদেহ নদীর পাশে পাওয়া যায়। তারা সকলেই নবিনগর সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র। কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গণি জানান, সাদাপাথর ঘুরতে এসে একজন পর্যটকের মৃ'ত্যু হয়েছে। লাশ কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ