রবিবার, আগস্ট ১৬, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি:
১৫ আগস্ট ২০ ২৬
৭:৫৭ অপরাহ্ণ

গোলাপগঞ্জে পৃথক পৃথক অভি'যানে পুলিশের হাতে গ্রেফ'তার ৩

সিলেটের গোলাপগঞ্জে পৃথক পৃথক অভি'যানে তিন আসা'মীকে গ্রেফ'তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার পৃথক পৃথক এলাকা হতে তাদেরকে গ্রেফ'তার করা হয়।

গ্রেফ'তারকৃত আসা'মীরা হলেন, উপজেলার গোয়াসপুর এলাকার আলতাব হোসেন ও শেলী বেগমের ছেলে রিফাদুন হোসেন আকাশ (১৯) এবং ফুলবাড়ী উত্তর পাড়া এলাকার আকলিছ আলী ও মরিয়ম বেগমের ছেলে আবুল কালাম কয়েছ (৪৫) এবং হেতিমগঞ্জ এলাকার মৃত লেচু মিয়া ও মৃত আয়রুন বেগমের ছেলে হোসেন আহমেদ (৪২)।

পুলিশ জানায়, চৌমুহনী এলাকায় অ'স্ত্রের মহড়া প্রদানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি উপজেলার ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ ঘটনায় প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় এসআই আবু সাঈদ পিপিএম নেতৃত্বে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল পৃথক পৃথক অভিযানে এজাহারভুক্ত আসামি রিফাদুন হোসেন আকাশকে শুক্রবার (১৪ আগষ্ট) রাত ১০টার দিকে গোলাপগঞ্জ পৌরসভা মোড় এলাকা হতে এলাকা থেকে গ্রেফতার করা হয়।

অপর দুই আসামী বৈষম্য বিরোধী আন্দোলনে আহত মামলায় শুক্রবার গভীর রাতে উপজেলা যুবলীগ নেতা আবুল কালাম কয়েছ (৪৫)কে উপজেলার বইটিকর এলাকা (মামলা নং -জিআর-১৪৯/২৪) এবং গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হোসেন আহমেদ (৪২) কে উপজেলার হেতিমগঞ্জ এলাকা হতে (মামলা নং-জিআর ১৫৫/২৪) গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবেদ আলী বলেন- গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তাছাড়া পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের প্রচেষ্টাও অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ