শনিবার, জুলাই ২৫, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ(মৌলভীবাজার)
২৫ জুলাই ২০ ২৬
৭:১৩ অপরাহ্ণ

কমলগঞ্জে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গো'ষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি প্রদান

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় প্রশাসনের উদ্যোগে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গো'ষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহ ও নারীদের আত্মকর্মসংস্থানের জন্য নগদ উপবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

উন্নয়ন সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল উপকারভোগী ও শিক্ষার্থীদের হাতে উপহার ও সহায়তা তুলে দেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, পিছিয়ে পড়া অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমাজের মূলধারায় একীভূত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


এই সহায়তার মাধ্যমে একদিকে যেমন আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার মান ও আগ্রহ বৃদ্ধি পাবে।

সহায়তা সামগ্রী বিতরণ শেষে 'বছরে এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি'র আনুষ্ঠিানিক উদ্বোধন করেন তিনি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজের পরিধি বাড়াতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় সাংসদ।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইউসুফ মিয়া, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শিক্ষক মো.দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সুজন আহম্মেদ,আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ