মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
জাবেদ তালুকদার, নবীগঞ্জ::
২৯ আগস্ট ২০ ২২
৭:২৭ অপরাহ্ণ

নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামে আতিকা আক্তার (৬) নামের এক স্কুল ছাত্রী পানিতে ডুবে মারা গেছে। রবিবার (২৮ আগস্ট) বিকেলে বাড়ির পাশে খেলা করার সময় অসাবনতাবশত সে পুকুরে পড়ে যায়।

অনেক খোজাখুজির পর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কিছুক্ষণ পর তার দেহ পুকুরে ভেসে উঠলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তবে আইনের মারপ্যাচে পড়ে লাশ পচেঁ যাবে তবুও সুরতহাল হবে না এইভেবে পরিবারের লোকজন কাউকে কিছু না জানিয়ে লাশ নিয়ে গেছে।

কারন হাসপাতালে এলে ইসিজি ছাড়া মৃত ঘোষণা করেন না ডাক্তাররা। আবার অন্য কোনো থানার হলে পুলিশ তদন্ত করে সময় অতিক্রম করে। সে ওই গ্রামের মোহাম্মদ আলীর কন্যা ও স্থানীয় প্রাইমারী স্কুলের ১ম শ্রেণির ছাত্রী। হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় প্রতিদিনই পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। এদিকে খেয়াল রাখার জন্য সচেতন মহল পরিবারকে সতর্ক থাকার আহ্বান জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ