বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৮ মার্চ ২০ ২০
৬:৩৫ অপরাহ্ণ

কমলগঞ্জে করোনার ভাইরাসের মধ্যেও ঝুঁকি নিয়ে কাজ করছে চা শ্রমিকরা !

আসহাবুর ইসলাম ইসলাম শাওন,কমলগঞ্জ:: প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত সারা পৃথিবী। এ ভাইরাস দমনে এখন পর্যন্ত কোনো ওষুধ আবিস্কার হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মতে আপাতত জনসমাগম এড়িয়ে চলাই এ রোগ প্রতিরোধের উপায়। তাতে করে এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। কিন্তু মৌলভীবাজারের কমলগঞ্জের চা বাগান গুলোতে এর উল্টো চিত্র দেখা যাচ্ছে। শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের বিভিন্ন চা বাগানে গিয়ে দেখা যায় কর্মরত চা শ্রমিকরা দলবেঁধেই কর্মস্থল চা বাগানে যোগ দিচ্ছেন। কপালে চিন্তার ভাঝ নিয়ে মুখে মাস্ক ছাড়াই করোনা ভাইরাস নিয়ে সচেতনতার অভাব বেশিরভাগ মানুষের মাঝে। এমন জনসমাগম থেকে করোনা ভাইরাস সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ার আশঙ্কা বিশিষ্ট্যজনদের। তথ্যমতে, বিদেশ ফেরত সকল প্রবাসী বা নাগরিককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। জনসমাগম এড়াতেই টানা ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে। জনসমাগম হয় এমন সকল অনুষ্ঠানে উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। করোনা প্রতিরোধের অংশ হিসেবে সরকার গত মঙ্গলবার  থেকে সারাদেশে সেনাবাহিনীও মাঠে নামিয়েছে। চা বাগান গুলোর মূল গেটের সামনে গিয়ে দেখা যায়, পূর্বে মতোই নারী-পুরুষ চা শ্রমিকরা দলবেঁধে পায়ে কেউ চা বাগানের ট্রাক্টরে চড়ে যাচ্ছেন কাজে। বাগানে প্রবেশ করছেন একে অপরের গায়ে ঘেঁষে। নূন্যতম দূরত্বও বজায় রাখছেন না এ চা শ্রমিকরা।
কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগান এলাকার রেখা দাস, সুমিত্রা, রূপমনি, গোলাপ ভর, শ্যামলাল,দাদু করি কাজ করেন বাগান সেকশনে। করোনা ভাইরাসের বিষয়ে বিভিন্ন  মাধ্যমকে জানালেও তারা বলেন, 'শোনা যাচ্ছে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশে সব কর্মস্থল বন্ধ ঘোষনা করেছে সরকার। আমরাও চা বাগান গুলো বন্ধ হলে পরিবার নিয়ে নিরাপদে চাই। আর যদি কোম্পানিগুলো আমাদের দিয়ে কাজ করানোর ইচ্ছাই থাকে,তাহলে আমাদের সুরক্ষা দেখ  আমরা কাজ চাই। কিন্তু নিজেকে সুরক্ষা  রেখে কাজ করার কোন কিছুই দিচ্ছেনা বাগান মালিকরা। আমরাও নিরাপদভাবে কাজ করার ইচ্ছা রয়েছে।  কারণ বাগান বন্ধ হলে আমাদের অসহায় জীবনযাপন পোহাতে  হবে। পাত্রখোলা চা বাগানের ট্রাক্টর চালক কাজল ছত্রী জানান, ' আমরা গরীব মানুষ, পেটের দায়ে চাকরি করছি হঠাৎ করোনা ভাইরাসের মহামারী শুরু হওয়ায় বেশ চিন্তায় আছি । ন্যাশনাল চা কোম্পানিটিও সরকারী সব বন্ধ করা হলে এটা বন্ধের কোন উদ্যোগ নেই, ছুটি না দিলে কিছু করার নেই।  তিনি বলেন,'পেটে চায় তাই কাজে যাই,তবে যত তাড়াতাড়ি বাগান গুলো বন্ধ করা যায় ততই ভালো। শিল্প-কারখানা বন্ধে সরকারি কোন সিদ্ধান্ত হয়নি জানিয়ে পাত্রখোলা চা বাগান ব্যাবস্থাপক শফিকুর রহমান মুন্না জানান, এই মুহূর্তে প্রতিষ্ঠান গুলো পুরোপুরি বন্ধের ক্ষেত্রে সিন্ধান্তহীনতা রয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আমরা কোন আমরা কোন সিদ্ধান্ত নিতে পারছিনা তবে আমার বাগানের পক্ষ থেকে হাত ধোঁয়ার সাবান, মাস্ক ও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কাজ করার জন্য উদ্ভুদ্ধ সহ সচতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা মাহবুব আলম ভূঁইয়া বলেন, চা বাগান গুলো যে খোলা সে বিষয় আমাদের কে অবহিত করেনি, আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করবো। চা বাগানের শ্রমিকরা অসচেতন তাদের নিয়ে একটু বেশীই চিন্তা, বিভিন্ন সময়ে আমি এবং আমার ষ্টাফদের মাধ্যমে তাদের তথ্য নেওয়ার চেষ্টা করেছি। তারা আমার সাথে কো-অপারেট করেনি। এখন তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রাখবো উপজেলা প্রশাসনের মাধ্যমে।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ