বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
বিশ্বনাথ প্রতিনিধি::
২২ নভেম্বর ২০ ২৪
৪:০ ৪ অপরাহ্ণ

যুক্তরাজ্যে প্রভাসি বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ নেতা জুনেদ মিয়ার বিরুদ্ধে মামলা

সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ জুনেদ মিয়ার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি দায়ের করা হয় ১৫ নভেম্বর ২০২৪ তারিখে।

জানা গেছে, বর্তমানে জুনেদ মিয়া যুক্তরাজ্যে অবস্থান করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মামলাটি একটি রাজনৈতিক সহিংসতা কিংবা সামাজিক অস্থিরতার ঘটনার প্রেক্ষিতে দায়ের হয়েছে।

মামলার বিষয়ে বিস্তারিত জানার জন্য বিশ্বনাথ থানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মামলাটি তদন্তাধীন রয়েছে বলে নিশ্চিত করেন এবং তিনি কথা বলতে রাজি হন নাই।

এবিষয়ে ছাত্রলীগ নেতা জুনেদ মিয়া পরিবারের সাথে কথা বললে উনারা বলেন জুনেদ মিয়া দীর্ঘদিন ধরেই বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তবে ২০২৩ সালে যুক্তরাজ্য চলে যান ।

একপক্ষ মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত করেছে এবং আমাদের বাড়িতে বার বার পুলিশ এসে হুমকি দিয়ে যাচ্ছে । আমরা খুবই আতঙ্কে দিনযাপন করছি।

এ বিষয়ে ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বল্লে একাধিক নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান বর্তমান সরকার সব সাবেক বর্তমান ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মামলা দিচ্ছ এমকি প্রতিবাদ করলে গ্রেফতার কর নিয়ে যায়। 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ