৭:৩৭ অপরাহ্ণ
ভূমি সম্পদ রক্ষায় আগে নিজেদের সচেতন হতে হবে: এমপি কয়ছর আহমেদ
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের এমপি কয়ছর আহমেদ বলেছেন, ভূমি সম্পদ রক্ষায় আগে নিজেদের সচেতন হতে হবে। শুধু ভূমি নয়, সব বিষয়ে আমাদের আরো সচেত হওয়া জরুরী। প্রতিটি বিষয়ে আমাদের জানতে হবে, মানতে হবে এবং সরকারকে সহযোগিতা করতে হবে।
আমাদের ন্যায্য অধিকার আদায় করে নিতে হবে। প্রশাসন ও জনগণসহ সবাই মিলে সুন্দর জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা গড়তে তুলতে চাই। ২০ মে বুধবার সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিন ব্যাপী বর্ণাঢ্য র্যালি, জনসচেতনাতামূলক সভা ও ফিতা কেটে ভূমি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভূমি বিরোধ নিস্পত্তি সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কয়ছর আহমেদ এসব কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, বিএনপি নেতা এমএ মুকিত, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মো.শাহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর থানার এসআই আল আমিন, পৌর বিএনপির আহবায়ক এমএ মতিন, শিক্ষক হাজের আলী, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক আল আমিন প্রমূখ।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, পাটলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আছকির আলী, বিএনপি নেতা লুৎফুর রহমান চৌধুরী, রাজু আহমদ, আবুল হোসেন, আবদুস সোবহান, তকবুর হোসেন, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সৈয়দ এমদাদ মিয়া, পাইলগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজমুদ্দীন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ভূমি সংক্রান্ত জটিলতা ও সমাধানে করনীয় বিষয়ে ব্যাপক আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মহসীন উদ্দিন। এ সময় ভূমি সংক্রান্ত বিষয়ে উপস্থিত জনতার বিভিন্ন প্রশ্নের জবাব দেন এই দুই কর্মকর্তা।