বৃহস্পতিবার, মে ২৮, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
৮ জুলাই ২০ ২১
১:১১ পূর্বাহ্ণ

কমলগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে এসে যুবতী ধর্ষিত: ২ যুবক আটক

মৌলভীবাজারে কমলগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে এসেছে ধর্ষণের শিকার হয়েছে এক যুবতী। যুবতীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণের অভিযোগে কমলগঞ্জ থানা পুলিশ ২ যুবককে আটক করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে।

জানা যায়.হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকার মীরালাল র‌্যালীর ২৪ বছর বয়সী যুবতী কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানের কালীবিল এলাকায় বোনের জামাই মুন্না র‌্যালীর বাড়ীতে বেড়াতে আসেন।

মেয়েটি প্রতিদিনের ন্যায় বোনের বাড়ী থেকে বের হয়ে বাগানে ঘোরাঘুরি করছিল। বুধবার দুপুরে কালীবিল এলাকার পূর্ব পরিচিত ভুট্রো কুর্মীর ছেলে সঞ্জয় কূর্মী (২৫) এর সাথে দেখা হলে সে বেড়ানোর ছলে বাড়ীর পার্শ্বেই একটি পরিত্যক্ত স্কুল ঘরে নিয়ে যায়।

সেখানে সঞ্জয় কুর্মী ও তার বন্ধু একই এলাকার বানু নায়েকের ছেলে বিকাশ নায়েক (২৮) ২ জনে মিলে জোর পূর্বক মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে তার বোন জামাই মুন্না র‌্যালী ও এলাকাবাসী পরিত্যক্ত স্কুল গৃহ থেকে মেয়েটিকে উদ্ধার করে কমলগঞ্জ থানায় নিয়ে আসে।

পরে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। মেয়েটির বোন জামাই মুন্না র‌্যালীর অভিযোগের প্রেক্ষিতে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসানের নেতৃত্বে এএসআই আনিছুর রহমান,এএসআই সবুজ সহ পুলিশের একটি দল বুধবার বিকাল সাড়ে ৫টায় কুরমা চা বাগানের শ্রমিক পাড়া থেকে ধর্ষণের অভিযোগে সঞ্জয় ও বিকাশ নামে ২ যুবককে আটক করে কমলগঞ্জ থানায় নিয়ে যায়।

এ রির্পোট লেখা পর্যন্ত সাড়ে ৬টায় তাদের কে থানায আটক রাখা হয়েছে। কমলগঞ্জ থানার এএসআই আনিছুর রহমান,ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ধর্ষণের ঘটনায় ২ যুবক কে আটক করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ