শনিবার, অক্টোবর ৩১, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
৩০ অক্টোবর ২০ ২৬
১১:৫৬ অপরাহ্ণ

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি সম্পন্ন

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের উদ্যোগে সিলেটের জনপ্রিয় ও সর্ববৃহৎ মেধা বৃত্তি ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর ) সিলেট মহানগরের তিনটি কেন্দ্র শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, মিরাবাজার, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা,চৌহাট্টা ও আল-আমিন জামেয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে উক্ত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় নগরীর প্রায় ৩৫০ টি স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর প্রায় ৬০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শুক্রবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বছরের বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকণ্ঠ পাঠক ফোরামের প্রশংসা করেন।

অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের আরো আয়োজন বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায় আরো মনোযোগী হবে।

মেধাবৃত্তি শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন ড.মাহবুবে এলাহি,কোষাধ্যক্ষ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় , কবি আবুল কালাম আজাদ, বিশিষ্ট কবি ও সাহিত্যিক,কর্ণেল অলি ,সাবেক প্রিন্সিপাল জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জাহেদুর রহমান চৌধুরী,বিশিষ্ট সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব।

এছাড়াও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের চেয়ারম্যান শহীদুল ইসলাম সাজু ও ভাইস চেয়ারম্যান আবু তাহের মোহাম্মদ ফাহিম।

মেধাবৃত্তি পরীক্ষায় আরো উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সিলেট মহানগর এর পরিচালক মোঃ আহসান হাবিব , সহকারী পরিচালক শহিদুল ইসলাম ফেরদৌস ও আব্দুল আজিজ , স্কুল প্রতিনিধি রেজাউল করিম ,ফাহাদ হোসাইন,শাহাদাত হোসেন নাসিম,খালিদ হাসান নাহিদ সহ প্রমুখ।

সিলেটের ঐতিহ্যবাহী কিশোরকণ্ঠ পাঠক ফোরাম আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এ উপস্থিত অতিথিবৃন্দ বলেন - স্কুলপড়ুয়া ছাত্রদের মেধা বিকাশের জন্য কিশোরকণ্ঠ জোর ভূমিকা চালিয়ে যাচ্ছে। পাঠ্যপুস্তক অধ্যয়নের পাশাপাশি অতিরিক্ত জ্ঞান আহরণের ক্ষেত্রে এবং বহুমুখী প্রতিভার অধিকারী হতে এই ধরণের মেধাবৃত্তি প্রকল্প খুবই সহায়ক বলেও মন্তব্য করেন। অতিথিবৃন্দ আরও বলেন - আমরা নিজেরাও ছোটবেলায় কিশোরকণ্ঠ পাঠ করে সুন্দর একটা শৈশব অতিবাহিত করেছি। নৈতিকতা ও মানবীয় গুণাবলি গড়ে তুলতে কিশোরকণ্ঠের জুড়ি মেলা ভার। আজকে যেসমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা দিলো তাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে অতিথিবৃন্দ বক্তব্য শেষ করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ