৭:১৫ অপরাহ্ণ
খুজগীপুর মোল্লাবাড়ির বয়োজ্যেষ্ঠ নারীদের দোয়া ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু
ব্যতিক্রমী আয়োজনে এডুলাইট ইসলামিক স্কুল’র শুভ উদ্বোধন
এক ব্যতিক্রমী ও পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘এডুলাইট ইসলামিক স্কুল’। খুজগীপুর মোল্লাবাড়ির মা-চাচী ও পরিবারের সদস্যদের নিয়ে দোয়া মাহফিল এবং ফিতা কেটে স্কুলটির শুভ উদ্বোধন করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) নগরীর খাস্তবীর পয়েন্ট-সংলগ্ন এলাকায় এডুলাইট ইসলামিক স্কুল পরিচালনা কমিটির উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিতা কেটে এডুলাইট ইসলামিক স্কুল’র শুভ উদ্বোধন করেন খুজগীপুর মোল্লাবাড়ির বয়োজ্যেষ্ঠ নারী সদস্য মিরজা সমর উন নিসা ও মোছা: আনোয়ারা বেগম। এছাড়াও অনুষ্ঠানে খুজগীপুর মোল্লাবাড়ির নারী এবং পুরুষরা দোয়া ও মোনাজাতে অংশ নেন।
পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এক আন্তরিক ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রচলিত আনুষ্ঠানিকতার বাইরে পরিবারের প্রবীণ নারীদের দোয়া ও আশীর্বাদকে প্রাধান্য দিয়ে স্কুলটির যাত্রা শুরু করার বিষয়টি আয়োজনটিকে ভিন্নমাত্রা দেয়। স্কুল পরিচালনা কমিটির সদস্যরা জানান, নতুন প্রজন্মের মাঝে মানসম্মত শিক্ষার পাশাপাশি ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশের লক্ষ্য নিয়ে এডুলাইট ইসলামিক স্কুলের যাত্রা শুরু হয়েছে।
শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করবে বলে প্রত্যাশা তাঁদের। দোয়া ও ফিতা কাটার মধ্য দিয়ে স্কুলটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। এ সময় পরিবারের সদস্যরা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করেন।
দোয়া উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, এডুলাইট ইসলামিক স্কুল’র উপদেষ্ঠা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সিলেটের ব্যুরো প্রধান সাংবাদিক, গল্পকার সেলিম আউয়াল, এডুলাইট স্কুলের ফাউন্ডিং এডভাইজর ও লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের রাষ্ট্র বিজ্ঞানের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শেখ আব্দুর রশিদ, স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও একাত্তর টিভি সিলেটের ব্যুরো প্রধান সাংবাদিক আব্দুল মুহিত দিদার, উপদেস্টা পরিষদের সদস্য ইয়ার মোহাম্মদ এনামুল হক সোহেল, এলাকার বিশিষ্ট ব্যক্তি মোহাম্মদ আবুল হাসান, স্কুলের প্রধান শিক্ষক শেখ আবু বকর সুন্নাহ, সহ-প্রধান শিক্ষক মাওলানা হাসান আহমদ ইমন, স্কুলের কোষাধ্যক্ষ শেখ জালাল আহমেদ, খুজগীপুর মোল্লাবাড়ির সদস্য প্রবাসী মো: আব্দুল খালিক, শিক্ষিকা সামিয়া খাতুন কাজল, শাবিপ্রবি’র এসিস্ট্যান্ট রেজিস্ট্রার তাহমিনা খাতুন শিউলি, দি রয়েল এমসি একাডেমীর ইংরেজী বিষয়ের প্রভাষক সৈয়দা শারমিন, ড্রীম সিলেটের সম্পাদক শেখ আব্দুল মজিদ, মো: আব্দুস শহিদ, একাত্তর টিভির ক্যামরা পার্সন সাংবাদিক আব্দুল আজিজ জাফরান, ব্যবসায়ী শেখ মো: আব্দুল হাকিম, হাফিজ ইশতিয়াক আহমদ ইফাজ, শামিমা আক্তার শাম্মি, চ্যানেলএস এর রিপোটার জাইনুল হুসেন সোহাগ প্রমুখ। -বিজ্ঞপ্তি