বৃহস্পতিবার, মে ২৮, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
৩ জুলাই ২০ ২১
৮:১৯ অপরাহ্ণ

কমলগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টায় মামলা : আসামী পলাতক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগান পল্লীতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে মামলায় অভিযুক্ত প্রধান আসামী এখনো পলাতক রয়েছে।

শিশুটির পিতা দীপক রিকিয়াশন ও মা পার্বতী রিকিয়াশন জানায়, বৃহস্পতিবার সকালে মেয়ে নুনু ওরপে(সৌরভী) (৪) ও ছেলে সৌরভকে (৮) ঘরে রেখে বাগানে কাজে চলে যায়।

কাজ শেষে সন্ধ্যা ঘরে ফিরলে রাতে ছেলে সৌরভ (৮) জানায়, দুপুরে মাধবপুর চা-বাগানের মোহনলাল ভর (৩৫) বোন নুনুকে (সৌরভী) নষ্ট করার চেষ্টা করেছে।

ঘটনার খবর পেয়ে মাধবপুর ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানু,সদস্য সাবিদ আলি সহ কমলগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক এসআই পবিত্র শেখর দাশ ও মহাদেব বাছাড় ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনায় শুক্রবার রাতে মেয়ের মা পার্বতী রিকিয়াশন বাদী হয়ে মাধবপুর চা বাগানের মৃত সিতারাম ভরের ছেলে মোহনলাল ভরকে আসামী করে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার পর থেকে মোহনলাল ভর এলাকা থেকে পালিয়ে গেছে। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন,আসামী ধরা জন্য পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ