১০ :৪৬ অপরাহ্ণ
৫২ হাজার ২ শত ৪৫ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে
নবীগঞ্জে শিশুদের কোভিড ১৯ এর উদ্বোধন
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড ১৯ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় নবীগঞ্জ শহরের আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনিশিয়ান আবু তোহার সঞ্চালনায় উদ্বোবনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক আলী আমজদ মিলন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডাঃ আব্দুস সামাদ জানান উপজেলায় ৩৫৭টি প্রাথমিক বিদ্যালয়ে ১৩ কর্মদিবসে ৫২ হাজার ২ শত ৪৫ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে।