৬:১২ অপরাহ্ণ
বড়লেখায় শিবিরের সাবেক সভাপতি সহ ৩ জনকে আসামি করে মামলা, কাঠ জব্দ
গতকাল ২৮ নভেম্বর উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল গ্রামে সরকারি কাঠ কাটার অভিযোগে বাজারের ফার্নিচার ব্যবসায়ী মুয়াদ আহমদকে ১ নং আসামী ও একই ইউনিয়নের বাসিন্দা শিবিরের বড়লেখার সাবেক সভাপতি দেলোয়ার হোসাইন সহ মোট ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে ইউনিয়ন ভুমি অফিসের ইনচার্জ ( তফসিল) আতবার আলী।
মামলা, নং জি আর ১৯৪/২০১৭তবে এই মামালর ২ নং আসামী তার বিরুদ্ধে এই ধরনের মামলা হাস্যকর ও মানহানিকর বলে আখ্যায়িত করে বলেন " আমি দীর্ঘদিন যাবত সরকারের বিভিন্ন মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলায় পলাতক জীবনযাপন করতেছি এই অবস্থায় আমার উপর মামলা সরকারের ধারাবাহিক ষড়যন্ত্রেরই অংশ।
এই ধরনের মানহানিকর মিথ্যা মামলায় আমাকে জড়ানোর নিন্দা জানানোর ভাষা নাই।আমি এই মামলায় ষড়যন্ত্রের শিকার"।অবিলম্বে এই ধরনের ন্যাক্কারজনক মামলা হতে উনাকে অব্যাহতি দাবী করেন।