৬:৫৯ অপরাহ্ণ
জগন্নাথপুরে আংগুর মিয়া চেয়ারম্যান আর নেই
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ২নং পাটলি ইউনিয়নের সফল চেয়ারম্যান সবার প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তি সাদামনের মানুষ মো: আংগুর মিয়া আর নেই। ১২ মে মঙ্গলবার সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আংগুর মিয়ার মৃ.'ত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভূগছিলেন।
আংগুর মিয়ার অকাল মৃ.'ত্যুতে সর্বত্র শো'কের ছায়া বিরাজ করছে। তাঁর পরিবারে চলছে শো'কের মাতম। সবাইকে কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে। তাঁর শুণ্যতা কোন দিন পূরণ হবার নয়। মৃ'ত্যুকালে তিনি তাঁর সুযোগ্য সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে-সফল ইউপি চেয়ারম্যান আংগুর মিয়ার অকাল মৃ.'ত্যুতে জগন্নাথপুর উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ শো'ক প্রকাশ করেছেন।
শো'.ক প্রকাশ করেন জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন, উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, মিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মো.শাহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান, আশারকান্দি ইউপি চেয়ারম্যান মো.আইয়ূব খান, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলিছ মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ওয়াহিদুর রহমান, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া প্রমুখ।
শো'ক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মর'হুমের রূহের মাগ'ফেরাত কামনা করা হয়েছে।