মঙ্গলবার, অক্টোবর ২০ , ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৬ জুলাই ২০ ২০
৮:০ ৩ পূর্বাহ্ণ

নবীগঞ্জে ইউপি চেয়ারম্যান দম্পত্তি, ডাক্তার, নার্স পুলিশ সহ আরো ৬জনের করোনা শনাক্ত

জাবেদ ইকবাল তালুকদার, নবীগঞ্জ:: নবীগঞ্জের আরো ৬জনের শরীরে করোনাভাইরাস (কোভিড ১৯) এর সংক্রমন পাওয়া গেছে। গতকাল, ১৫জুলাই রাতে এ রিপোর্ট আসে। এর আগে কয়েক ধাপে নবীগঞ্জের ১০৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমন পাওয়া গেছিলো। এখন পর্যন্ত নবীগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ১১১জন। গতকাল আক্রান্ত ৬জনের মধ্যে রয়েছেন ১জন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের ডাক্তার, ১জন স্বাস্থ কর্মী, এক ইউপি চেয়ারম্যান দম্পত্তি ও নবীগঞ্জ থানার ১ মহিলা পুলিশ কনস্টেবল। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের টি.এইচ.ও ডা. আব্দুস সামাদ এসব তথ্য জানান।

আক্রান্ত মহিলা কনস্টেবল নিজের বাসায় আইসোলেশনে রয়েছেন বলে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান  এ প্রতিবেদককে জানান।।

উল্লেখ্য, এর আগেও নবীগঞ্জ থানার এক পুলিশ কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান।

নবীগঞ্জে প্রতিদিন বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না। বাইরে বের হলে মাস্ক পরিধান করুন। সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থবিধি মেনে চলাফেরা করুন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ