বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৩০ মার্চ ২০ ২০
১০ :০ ৬ অপরাহ্ণ

কমলগঞ্জে আবারো সাংবাদিক শাওনের অনন্য দৃষ্টান্ত! মসজিদ মন্দির সহ দুই কিঃমিঃ এলাকায় জীবাণুমুক্ত স্প্রে

ডেস্ক রিপোর্ট:: মৌলভীবাজারের কমলগঞ্জে ড্রীম সিলেট এর কমলগঞ্জ প্রতিনিধি  সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন এর আবারো আরেক অনন্য দৃষ্টান্ত। তার নিজ উদ্যোগে ও ব্যবস্থাপনায় মাধবপুর ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় সোমবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত মাধবপুর বাজার ও চা বাগানের ধর্মীয় উপসনা মসজিদ, মন্দিরসহ বিভিন্ন জায়গাকে জীবাণুমুক্ত করার জন্য 
 সাংবাদিক শাওনের নেতৃত্বে এলাকার যুবকদের সাথে নিয়ে ২০টি স্প্রে মেশিন দিয়ে জীবাণুনাশক মেডিসিন মিশ্রিত পানি মাধবপুর বাজার সহ চা বাগানের প্রায় দুই কিঃমিঃ এলাকার বাজার ও চা বাগানের অলিগলিতে স্প্রে করা হয়। এসময় তিনি নিজ কাঁধেও একটি স্প্রে মিশিন নিয়ে জীবাণু নাশক মিশ্রিত পানি স্প্রে করতে দেখা গেছে।
তার সাথে অন্য এলাকায় যেন সেচ্ছায় এই কাজ করতে অন্যদেরও উৎসাহ অনুপ্রেরনা যোগান তিনি। আগামী সাতদিন  সর্তকতা অবলম্বন করতে সকলকে অনুরোধ জানান, সাংবাদিক শাওন ।

এসময় উপস্হিত ছিলেন মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানু, মাধবপুর চা বাগানের সহকারী ব্যবস্হাপক ইউসুফ খান, উপজেলা স্বাস্থ্য কর্মি রিপন শীল, মাধবপুর চা বাগানের টিল্লা ক্লার্ক রনজিত পাল, লক্ষিনারায়ন কৈরী, মাধবপুর চা শ্রমিক ছাত্র পরিষদের সদস্য বাবুচাঁন বীন,শুভ রজক,স্বপন ভর, আকাশ নুনিয়া প্রমূখ।
পরে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সাংবাদিক শাওন, মাধবপুর চা বাগানের সার্বজনীন পুজা মান্ডপে শ্রী শ্রী বাসন্তী পূঁজার জন্য তৈরী হওয়া দেবী মার মূর্তি স্থাপনার জায়গায় গিয়েও তিনি জীবাণুনাশক মেডিসিন স্প্রে করে অসাম্প্রদায়িকতার নজির সৃষ্টি করেন তিনি।
এই রকম মহতী জনসেবা মূলোক উদ্যোগের জন্য ড্রীম সিলেট এর কমলগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন এর প্রতি এলাকার চা শ্রমিক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা  কৃতজ্ঞতাসহ প্রশংসা করেন।

ড্রীম সিলেটের কমলগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন সকলের উদ্দেশ্যে বলেন, আসুন দেশের এই ক্রান্তিলগ্নে আমরা নিজ নিজ অবস্থান থেকে সব এলাকাকে জীবাণুমুক্ত রাখার চেষ্টা করি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ