বুধবার, সেপ্টেম্বর ৩০ , ২০ ২৬
জগনাথপুর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০ ২৬
১১:২২ অপরাহ্ণ

জগন্নাথপুরে ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সুনামগঞ্জের জগন্নাথপুরে ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।

জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামের কৃতী সন্তান যুক্তরাজ্য প্রবাসী দুলদুল বারীর ব্যক্তি উদ্যোগে পৌর শহরের হাবিবনগর গ্রামে ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

২৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সাবেক সভাপতি ও জগন্নাথপুর-শান্তিগঞ্জ উপজেলার গণমানুষের প্রিয় নেতা এমএ কাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী রফিক আহমদ ভূইয়া।

ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তরুণ শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী দুলদুল বারীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাছমিনা বেগম, সহকারী শিক্ষক এবাদুর রহমান, শিক্ষানুরাগী সালামত মিয়া, সুফি মিয়া, জুম্মন মিয়া প্রমূখ।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শিশু শিক্ষাথর্ী আনিকা। এ সময় সহকারী শিক্ষক সুমী বেগম, ব্যবসায়ী কলমদর আলী, আবদুল আলী, রাজমিস্ত্রি জুয়েল মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ জনতা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা ও কোমলমতি শিক্ষাথর্ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন করে মহান আল্লাহপাকের দরবারে শোকরিয়া আদায় করে দোয়া কামনা করা হয়।

প্রসঙ্গত-বিগত ২০২০ সাল থেকে হাবিবনগর গ্রামে ভাড়াটে ঘরে প্রবাসী দুলদুল বারীর তত্বাবধানে ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম চলছে। এবার স্থায়ী ভবন নির্মাণের জন্য ভিত্তিপ্রস্থর স্থাপনের মাধ্যমে কাজ শুরু হয়েছে। যতো দ্রুত সম্ভব কাজ শেষ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ