১১:২৮ অপরাহ্ণ
বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের নাগরিক সমাজের উদ্যোগে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক দুইবার নির্বাচিত চেয়ারম্যান এ.এস.এম আনোয়ারুল ইসলামের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ সভার আয়োজন করা হয়। বালাগঞ্জ থানা বিএনপির উপদেষ্টা আজম আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, বালাগঞ্জের সর্বস্তরের মানুষের অধিকার আদায় এবং এলাকার সার্বিক উন্নয়নে এ.এস.এম আনোয়ারুল ইসলামের মতো একজন অভিজ্ঞ, সৎ ও তৃণমূলবান্ধব নেতার কোনো বিকল্প নেই।
তিনি দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে সাধারণ মানুষকে সাথে নিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। আমরা যদি তৃণমূল পর্যায় থেকে ঐক্য বজায় রাখতে পারি, তবে এই অঞ্চলের অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব। তিনি বলেন, অতীতের সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের আদর্শের সৈনিকদের এই নির্বাচনে বিজয় সুনিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে নিজের প্রার্থিতা, ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্বাচনী লক্ষ্য তুলে ধরেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এ.এস.এম আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, আমি ক্ষমতার লোভে কিংবা পদের মোহে আপনাদের সামনে আসিনি। জনগণের সেবক হিসেবে আমি সারা জীবন কাজ করে এসেছি এবং শেষ দিন পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই। দীর্ঘদিন ধরে বালাগঞ্জের আশানুরূপ উন্নয়ন হয়নি, রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা ও চিকিৎসাক্ষেত্রে অবহেলা দৃশ্যমান। আগামী দিনে বালাগঞ্জ উপজেলাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও স্বনির্ভর মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি আপনাদের কাছে কোনো বড় প্রতিশ্রুতি দিতে চাই না, শুধু কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই। এই প্রত্যয় বাস্তবায়নে আমি আপনাদের দোয়া, মূল্যবান সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করছি। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল আহমদ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ছালিক আহমদ সিকদার, সাবেক প্রচার সম্পাদক হারুন আহমদ, পূর্ব গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার ঈমানী, পূর্ব গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আজমল আলী, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মনির হোসেন, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুজেফর আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি ছালিক মিয়া, তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুজেল মিয়া, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মুতলিব, সাধারণ সম্পাদক মনসুর আলী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মখদ্দস আলী, সাধারণ সম্পাদক ছোরাব আলী, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান হাবীব, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল মুমিন, ইউপি সদস্য আবুল কালাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, শাহজাহান আহমদ, সাবেক মেম্বার মকবুল হোসেন, তফুর মিয়া,, কুতুব উদ্দিন, আয়না মিয়া, রফিক মিয়া, হারুন মিয়া, জায়ফর আলী, এনাম আহমদ, আনু মিয়া, আলমাস আলী, রফিক মিয়া, রতিশ মাস্টার, আকবর হোসেন শাহাবুদ্দিন দুদুমিয়া ন্যাচারালি জয়নাল মিয়া আব্দুল খালেক বাবুল মিয়া ছাতির মিয়া, আনর মিয়া, বাদশা মিয়া প্রমুখ। এছাড়া সভায় পশ্চিম গৌরীপুর ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী,এ.এস.এম আনোয়ারুল ইসলামকে বিপুল ভোটে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।