বুধবার, সেপ্টেম্বর ৩০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৯ সেপ্টেম্বর ২০ ২৬
৫:৩৩ অপরাহ্ণ

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক:
বুধবার সিলেট ও হবিগঞ্জের দুই স্পটে কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে সিলেট ও হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনব্যাপী সিলেট ও হবিগঞ্জ সফরকালে তিনি এই মহাসড়কের পৃথক দুটি স্থানে পরিদর্শন করবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত সরকারি সফরসূচি সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে সিলেট ও হবিগঞ্জের দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের কাজ পরিদর্শন করবেন মন্ত্রী। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, দুপুর ১২টা ২০ মিনিটে সিলেট জেলার ওসমানীনগর উপজেলার ‘করুয়া বাজার’ এলাকায় ৬ লেন মহাসড়কের চলমান কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।

এরপর দুপুর ১টা ২০ মিনিটে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ‘পানিটুন্ডা’ নামক স্থানে মহাসড়ক নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করবেন। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প’-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এর আগে, সকালে ঢাকা থেকে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বেলা ১১টা ৪০ মিনিটে সিলেট সদর উপজেলার সুরমা নদীর বামতীরের কানিশাইল এলাকায় নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করবেন মন্ত্রী। মহাসড়কের দুটি স্পট পরিদর্শন শেষে দুপুর আড়াইটায় হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে বিকেল ৩টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ