১১:২৫ পূর্বাহ্ণ
সাংবাদিক তুহিনুল হক তুহিনের মৃ'ত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর গভীর শো'ক
বাংলা ট্রিবিউনের সিলেট বিভাগীয় প্রতিনিধি ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য তরুণ সাংবাদিক তুহিনুল হক তুহিনের অকাল মৃ'ত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।
আজ বাংলাদেশ সময় ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাংবাদিক তুহিনুল হক তুহিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার অকাল প্রয়াণে সিলেটের সাংবাদিক অঙ্গনসহ সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এক শোক বার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, "তরুণ ও মেধাবী সাংবাদিক তুহিনুল হক তুহিনের অকাল চলে যাওয়া সিলেট অঞ্চলের সাংবাদিকতার জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিনি অত্যন্ত নিষ্ঠা ও সাহসিকতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে গেছেন। তার মতো একজন সম্ভাবনাময় সাংবাদিকের এভাবে হঠাৎ চলে যাওয়া মেনে নেওয়া কঠিন।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, "আল্লাহ তাআলা প্রিয় তুহিন ভাইকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।"
শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মন্ত্রী তাদের এই অসীম কষ্ট সহ্য করার শক্তি ও ধৈর্য দান করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।