সোমবার, সেপ্টেম্বর ২১, ২০ ২৬
শাল্লা (​সুনামগঞ্জ) প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০ ২৬
৩:৩৩ অপরাহ্ণ

শাল্লায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২ আ'সামী গ্রেফ'তার

সুনামগঞ্জ জেলার শাল্লা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সিআর ও জিআর মামলার পরোয়ানাভুক্ত ২ জন আসা'মীকে গ্রেফ'তার করেছে।

রবিবার দিবাগত রাত ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারনকরা হয়। ​গ্রেফতারকৃত আসামীরা হলেন, হরিনগর গ্রামের যুধিষ্ঠির দাসের ছেলে বিজয় দাস(৩২), অপরজন নিয়ামতপুর গ্রামের হরিধন দাসের স্ত্রী হেলন রানী রায়।

এদের মধ্যে একজন সিআর এবং অন্যজন জিআর পরোয়ানাভুক্ত আসামী ছিলেন। জানা যায়, সুনামগঞ্জ ​পুলিশ সুপারের দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার, দিরাই সার্কেল সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ​

এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং পরোয়ানা তামিল করার ক্ষেত্রে শাল্লা থানা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

পলাতক অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে শাল্লা থানা পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।##

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ