২:১২ অপরাহ্ণ
ফেঞ্চুগঞ্জে ভাষা সৈনিকের বাড়ি দখলের চেষ্টা
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:: সিলেটের ফেঞ্চুগঞ্জে ভাষা সৈনিক মরহুম আব্দুল লতিফের বাড়ি দখলের চেষ্টা করা হয়েছে। এসময় বাড়ির বিভিন্ন ফসলি গাছ কেটে ফেলা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার নিজ ছত্তিশ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা যায়, শুক্রবার সকালে উপজেলার নিজ ছত্তিশ গ্রামে ভাষা সৈনিক মরহুম আব্দুল লতিফের পুরনো বাড়ি দখলে চেষ্টা করেছে দুর্বৃত্তদরা। এসময় তারা বাড়ির আঙ্গিনার বিভিন্ন ফসলি গাছ কেটে ফেলে। ভাষা সৈনিকের ভাতিজা হেলাল আহমদ গাছ কাটতে বাঁধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ভাষা সৈনিক মরহুম আব্দুল লতিফের ছেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বদরুল ইসলাম বলেন, আমি আইনের আশ্রয় চেয়ে থানায় লিখিত অভিযোগ করতেছি।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ভাষা সৈনিক আব্দুল লতিফ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ফেঞ্চুগঞ্জ থানার প্রশাসনিক কমিটির চেয়ারম্যান, ফেঞ্চুগঞ্জ থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও আমৃত্যু সভাপতি এবং সিলেট জেলা আওয়ামী লীগের তিন মেয়াদের সহ সভাপতি ছিলেন।