শুক্রবার, অক্টোবর ২, ২০ ২৬
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
১ অক্টোবর ২০ ২৬
৬:৪৩ অপরাহ্ণ

শাল্লায় কৃষি কার্ড বিতরণ কর্মসূচির ভার্চুয়ালি উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। করবো কাজ গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ।

এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপি সরকার জনবান্ধব সরকার৷ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (আমার বাবা) খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া (আমার মা) ফ্রীতে মেয়েদের জন্য উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ করে দিয়েছিলেন।

আমরা বিএনপি সরকার ৫ বছরের মধ্যে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছি, কৃষকদের জন্য কৃষি কার্ড সহায়তা কর্মসূচি, ফ্যামিলি কার্ড কর্মসূচি, প্রতিটি উপজেলায় হাসপাতাল ৫০ থেকে ১৫০ শয্যায় উন্নীত করার কার্যক্রম শুরু হয়েছে। আমরা এগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করছি।

সৈরাচারী সরকারের আমলে বন্ধ কলকারখানা গুলো পূনরায় চালু করতে উদ্যোগ নিয়েছি। কিন্তু এদেশের মুষ্টিমেয় কিছু মানুষ একদফা দিয়ে এবং দেশের বাহিরে থেকে উস্কানি দিয়ে আমাদের কাজে বাধা দিতে বাংলাদেশের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে।

আমাদের নির্বাচনী ম্যান্টেড বাস্তবায়নে বিএনপি সরকার কাজ দিয়ে প্রমান করছে। শাল্লা উপজেলায় কৃষি কার্ড বিতরণ কর্মসূচির ভার্চুয়াল উদ্ধোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শাল্লা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ও কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে বৃহস্পতিবার (১অক্টোবর) বিকালে শাল্লা উপজেলা গণমিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আরো বলেন, যারা এদেশের মানুষের স্বাধীনতা হরন করেছিল, গনতন্ত্রকে হত্যা করেছিল, তাদেরকে মানুষ দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। আমরা বিএনপি সরকার পূনরায় গনতন্ত্রকে ফিরিয়ে আনতে কাজ করছি।

শাল্লায় কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ মিনহাজুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তারিকুল ইসলাম, সুনামগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই-শাল্লা) সার্কেল হুমায়ুন কবির, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, বিএনপির সকল নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ কৃষক কার্ডের উপকারভোগীগণ সহ এলাকার সর্বস্তরের মানুষ। বাহাড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ১০০ জন উপস্থিত কৃষকদের মধ্যে কৃষি কার্ড ও কৃষি উপকরণ সহায়তা মোবাইলে প্রেরণ করা হয়। কৃষি সহায়তা পেয়ে প্রান্তিক কৃষক অমল সরকার ও রাসমোহন দাস বলেন, আমরা বিএনপি সরকারের দেওয়া কৃষি সহায়তা বাবদ মোবাইল ২৫০০ টাকা আসছে। এই টাকা পেয়ে আমরা আনন্দিত। এমন ভাবে সরকার যদি আমাদের মতো গরীব মানুষকে সাহায্য করে তাহলে উপকৃত হতাম৷ আমাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সাহেবকে ধন্যবাদ জানাই।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ