বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০ ২৬
ডেস্ক রিপোর্ট ::
৩০ সেপ্টেম্বর ২০ ২৬
১০ :৪৭ অপরাহ্ণ

সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দু'র্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

সিলেট নগরীর ঐতিহ্যবাহী ঝেরঝেরী পাড়ার দীর্ঘদিনের জলাবদ্ধতা, পানি নিষ্কাশন ও সড়কের বিভিন্ন সমস্যা সরেজমিনে পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার আমন্ত্রণে তিনি এলাকাটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কসহ এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন প্রশাসক।

এসময় স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের জলাবদ্ধতা, অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা, সড়কের বিভিন্ন সমস্যা ও নাগরিক দুর্ভোগের বিষয়গুলো তার কাছে তুলে ধরেন। পরে এসব সমস্যা সমাধানের দাবিতে স্থানীয়দের পক্ষ থেকে প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

স্থানীয়দের বক্তব্য শুনে সিসিক প্রশাসক সমস্যাগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এসময় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপস্থিত সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- ঝেরঝেরী পাড়ার প্রবীণ মুরব্বী মাওলানা মিসবাউল ইসলাম চৌধুরী, সেলিম আহমদ চৌধুরী, ঝেরঝেরী পাড়া জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া দারুল হাদিস টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদ শোয়াইব, ঝেরঝেরী পাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী মুশফিক উস সামাদ চৌধুরী, মনসুর লশকর, ফয়জুল ইসলাম বাবুল ও কামরুন নাহার চৌধুরী তিন্নি, এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আলতাফ হোসেন চৌধুরী জুয়েল, সহ-সভাপতি তারেক আহমদ খান, সাধারণ সম্পাদক ডা. মো. ফজলুল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ মোহাম্মদ তাহমীম সোবহান, প্রচার সম্পাদক ইসলামুল হক, অর্থ সম্পাদক মাওলানা আহমাদ সামসুদ্দিন, দফতর সম্পাদক শামসুর রহমান কামাল, ক্রীড়া সম্পাদক রাহাত খান মুন্না, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক আবিদ, কার্যকরী কমিটির সদস্য মইনুর রশীদ চৌধুরী শাহীন, আমিনুর রশীদ চৌধুরী ফয়সল, সাইফুল ইসলাম টিপু, এমদাদুর রহমান ও ফারদিনুর রহমান রাইয়ান উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, প্রশাসকের সরেজমিন পরিদর্শনের ফলে ঝেরঝেরী পাড়ার দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলো দ্রুত চিহ্নিত হবে এবং সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ