৫:০ ৫ অপরাহ্ণ
সরকারের ৭ মাসেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায়: মাওলানা গাজী আতাউর রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশে আমরা ৫৫ বছরের শাসন দেখেছি। অনেক সরকারের বদল দেখেছি। সরকারের বদল হয়েছে, মানুষ পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয়নি। যে কারণে দেশ যেমন ছিল তেমনই রয়েছে।
এমনকি আস্তে আস্তে দেশ দুর্নীতিতে একেবারে ডুবে যাচ্ছে। তার একমাত্র কারণ হলো ইসলামপন্থী আদর্শবান মানুষগুলো আজ ক্ষমতার বাহিরে রয়েছে। তিনি বলেন, আমাদেরকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, প্রশিক্ষিত হতে হবে।
প্রশিক্ষিত না হলে দেশ পরিচালনা করা সম্ভব নয়। প্রশিক্ষিত মানুষগুলোই আগামীর সুন্দর বাংলাদেশ নির্মাণ করবে। দুর্নীতি দুঃশাসন পাচার লুণ্ঠন এসব দূর করতে হলে একদল প্রশিক্ষিত আদর্শবান মানুষের খুবই প্রয়োজন। আর সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একদল ইসলামী আদর্শবান প্রশিক্ষিত মানুষ গড়ার জন্য কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, সরকারের ৭ মাস অতিক্রম হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন উন্নতি হয় নাই।
বিএনপির নেতাকর্মীরা মব করে একটি স্বাস্থ্যকেন্দ্র রাতের আধারে গুড়িয়ে দিয়েছে। বর্তমান সরকার জনগণের কোনো সমস্যা সমাধান করেতে পারছে না, জ্বালানি সংকট তীব্র হয়েছে বিদ্যুৎ সমস্যা মাত্রা ছাড়িয়ে রয়েছে, গ্যাসের অভাবে মিল কল-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের বেকারত্ব বেড়েই চলছে। চাঁদাবাজ টেন্ডারবাজ ও সন্ত্রাসীদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে। তিনি বলেন, শাহজালাল (রহ.) এর মাজারের বিষয়টি ধর্মীয় বিষয়।
মাজারের এই বিপুল দান জনগণের সেবায় মানব কল্যাণে এবং ধর্মীয় কাজে ব্যবহার করা যেতে পারে, এটা একটা ভাল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি কিশোরগঞ্জের পাগলা মসজিদের উদাহরণ টেনে বলেন, সেখানে যেভাবে স্বচ্ছতার সাথে মাজারের দান ও আয় মানব কল্যাণে ও সামাজিক উন্নয়নে ব্যবহার করা হচ্ছে সেভাবে করা যেতে পারে।
হাম আক্রান্ত ও হামে মৃত্যুর বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্বোগে আন্তরিকতার অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ নেয়ার আহবান জানিয়ে প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা গ্রহণ করার আহবান জানান। বুধবার (৩০ সেপ্টেম্বর) নগরীর মুসলিম সাহিত্য সংসদ শহীদ সুলেমান হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের আয়োজনে বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ হাফিজ মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুফতী আবু তাহের মিসবাহ, মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনা বিশেষ অতিথি বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সভাপতি মুফতী সাঈদ আহমেদ, হবিগঞ্জ জেলা সভাপতি মুহিবুর রহমান সোহেল, সুনামগঞ্জ জেলা সভাপতি শহিদুল ইসলাম পলাশী, মৌলভীবাজার জেলা সভাপতি মুফতী রুহুল আমিন সহ সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলাভীবাজার সহ জেলা ও মহানগরের প্রতিনিধিগণ।